মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

৫ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৫ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা
৫ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করা হবে স্থানীয় সরকার বিভাগের অধীনে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনগুলো হলো-সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে  দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা এসব নির্বাচন আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে কমিশনের প্রস্তুতি শেষ হলে তা নির্ধারণ করা হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রত্যাশিত উন্নয়ন গত ২০ বছরে হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে  দায়িত্ব নিয়েছে। এর মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। দেশের যেসব এলাকায় ময়লা-আবর্জনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলেও প্রতিমন্ত্রী জানান, 

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৫ স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream