বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা চলতি বছরের ১৬ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ও পাইলট হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের গড়ে তুলতে সরকার এখনো বদ্ধপরিকর বলে জানিয়েছেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-তে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।
বিদায়ী আওয়ামী লীগ সরকার টার্মিনালটির বেহাল দশা রেখে গেছে বলে মন্ত্রী থার্ড টার্মিনালের নির্মাণকাজের বিষয়ে সমালোচনা করেন। পরবর্তী এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকারও।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর বিষয়ে সরকার এখনো বদ্ধপরিকর।
এ সময় মন্ত্রী আরও জানান, পাইলট হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে । যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি ও আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
মতামত