দরিদ্র মেধাবীদের পাইলট বানাবে সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা চলতি বছরের ১৬ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ও পাইলট হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের গড়ে তুলতে সরকার এখনো বদ্ধপরিকর বলে জানিয়েছেন।প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-তে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।বিদায়ী আওয়ামী লীগ সরকার টার্মিনালটির বেহাল দশা রেখে গেছে বলে মন্ত্রী থার্ড টার্মিনালের নির্মাণকাজের বিষয়ে সমালোচনা করেন। পরবর্তী এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকারও।তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর বিষয়ে সরকার এখনো বদ্ধপরিকর।এ সময় মন্ত্রী আরও জানান, পাইলট হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে । যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি ও আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।