বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিজের কষ্ট, দায়িত্ব ও আত্মত্যাগের সম্মানে আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিজের কষ্ট, দায়িত্ব ও আত্মত্যাগের সম্মানে আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
নিজের কষ্ট, দায়িত্ব ও আত্মত্যাগের সম্মানে আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

বিশ্বজুড়ে প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। দিবসটি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে পুরুষদের অবদানকে সম্মান জানাতে পালন করা হয়। একই সঙ্গে পুরুষদের জীবনের নানা সংগ্রাম, দায়িত্ব, মানসিক চাপ এবং নীরব ত্যাগের বিষয়গুলো তুলে ধরাও এই দিনের অন্যতম উদ্দেশ্য।

পুরুষরা অনেক সময় পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের কষ্ট ও সমস্যার কথা প্রকাশ করেন না। বিশেষ করে মানসিক চাপ, হতাশা কিংবা শারীরিক অসুস্থতার বিষয়গুলো অনেকেই চেপে রাখেন। পুরুষদের এসব সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করতেই দিনটির গুরুত্ব অনেক।

দিবসটির ইতিহাস

১৯৯০-এর দশকে আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের উদ্যোগ শুরু হয়। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি টমাস ওস্টার প্রথম এ দিবস পালনের উদ্যোগ নেন। পরে ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. জেরোম তিলকসিংহ দিবসটিকে নতুনভাবে সামনে নিয়ে আসেন। তিনি নিজের বাবার জন্মদিন ১৯ নভেম্বরকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে বেছে নেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে।

কেন পালন করা হয় এই দিবস?

সমাজে অনেকের ধারণা, পুরুষদের সব সময় শক্ত থাকতে হবে। তারা কষ্ট পেলেও তা প্রকাশ করতে পারবেন না। এমন চিন্তাভাবনার কারণে অনেক পুরুষ নিজের মনের কথা কাউকে বলতে পারেন না।

আন্তর্জাতিক পুরুষ দিবসের মাধ্যমে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, সমাজে ভালো ও দায়িত্বশীল পুরুষদের অবদান তুলে ধরা এবং নারী-পুরুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সমতা তৈরি করা।

এ ছাড়া একজন বাবা, স্বামী, ভাই কিংবা সন্তান হিসেবে পরিবারের প্রতি পুরুষদের দায়িত্ব ও অবদানকে স্বীকৃতি দেওয়াও এই দিবসের অন্যতম লক্ষ্য।

আমাদের করণীয়

একটি সুন্দর সমাজ গড়তে নারী ও পুরুষ উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পরিবারের বাবা, ভাই, স্বামী কিংবা পুরুষ বন্ধুর কাজের মূল্যায়ন করা উচিত। তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোও জরুরি।

সবশেষে বলা যায়, আন্তর্জাতিক পুরুষ দিবস নারী-পুরুষের মধ্যে কোনো প্রতিযোগিতা তৈরির দিন নয়। বরং এটি একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের দিন। সমাজ ও পরিবারের জন্য দায়িত্ব পালন করা সব পুরুষের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিজের কষ্ট, দায়িত্ব ও আত্মত্যাগের সম্মানে আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream