বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাটিরাঙ্গায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাটিরাঙ্গায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা
মাটিরাঙ্গায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় দারিদ্র্য ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টিসেবা পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিশু অপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ নভেম্বর (মঙ্গলবার)  উপজেলা পরিষদ সভাকক্ষে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ÒAccess to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in BangladeshÓ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের আওতায় মাটিরাঙ্গাতে পাঁচ বছরের কম বয়সী ৯২৩৪ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা করা হয়েছে। অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যসহায়তা, পরামর্শ ও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ ও রান্না প্রদর্শনীর মাধ্যমে মা ও পরিবারের সদস্যদের শিশুর বয়স অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা হয়েছে।

শুধু অপুষ্টি শনাক্তকরণ নয়, এর পেছনে থাকা দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তার সংকট মোকাবিলায়ও গুরুত্ব দিয়েছে প্রকল্পটি। মাটিরাঙ্গা উপজেলায় ১৭৪ জন তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারকে ২৫৫০ টাকা করে ০৩ মাস এবং ৭৫৫ জন মাঝারি অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারকে ১৮৩৫ টাকা করে ০২ মাস ফুড বাস্কেট ক্রয়ের জন্য (নির্ধারিত তালিকা অনুযায়ী) আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাছাড়া ৭৩টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কার্যক্রমের আওতায় আর্থিক ও জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে। এর উদ্দেশ্য পরিবারগুলোর আয় বৃদ্ধির সুযোগ তৈরি, পুষ্টিকর খাবারের সংস্থান এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির যত্ন নেওয়ার সক্ষমতা জোরদার করা।

নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে প্রকল্পের আওতায় মাটিরাঙ্গাতে ৭৩টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং সৌরশক্তিচালিত দুটি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত এসব উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সুযোগ বাড়িয়েছে। পাশাপাশি স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ নিশ্চিতকল্পে প্রতিটি পানি রক্ষণাবেক্ষণ কমিটিকে ৩০০০০ টাকা তাদের ব্যাংক একাউন্টে প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলার প্রকল্পভুক্ত উপজেলাগুলোতে মোট ৫১,৩৭৩ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং দুর্গম জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পুষ্টিসেবা পৌঁছে দিতে কাজ করেছে প্রকল্পটি।

সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ন ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  জিয়াউর রহমান জিয়া,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌমেন চাকমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা.  রাসেল নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  সেলিম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারফ হোসেন সহ বিভিন্ন উপজেলা প্রশাসন, সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্পের অংশীজন ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমাদের প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সরকারের সহযোগী সংগঠনের ব্যাপক ভুমিকা রাখার যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে যার ফলে এলাকার শিশু যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা চিকিৎসা, পুষ্টিকর খাদ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা গ্রহণ করতে পারবে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর সুফল ধরে রাখতে নিয়মিত পুষ্টি পরীক্ষা, চিকিৎসাসেবা, জীবিকায়ন কার্যক্রম এবং পানি-স্যানিটেশন স্থাপনার রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। 

এ ছাড়া নিরাপদ পানি ও পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টি আলোচনায় উঠে আসে। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তাঁদের আয়বর্ধক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ন ত্রিপুরা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এ ধরনের প্রকল্প সত্যিই প্রশংসনীয়, তিনি উক্ত প্রকল্পের প্রথম থেকে সকল কার্যক্রম উপলব্ধি করার কথা বলেন এবং জাবারাং কল্যাণ সমিতি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান। পরবর্তীতে আবার কাজ করার সুযোগ থাকলে মাটিরাঙ্গাকে অগ্রাধিকার দেয়ার আশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream