রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দাম্পত্যে সুখী হতে যে তিন গুণ থাকা জরুরি

একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর রাখতে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা।

 সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা। প্রেমের বিয়ে হোক কিংবা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে—পারস্পরিক ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই সহজে শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না। ভালোবাসাই দুজন মানুষকে কঠিন সময়েও একসঙ্গে থাকার অনুপ্রেরণা দেয়।

তবে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন একে অন্যকে বোঝার মানসিকতা। দুজন মানুষের চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ কিংবা জীবনযাপনের ধরন এক না-ও হতে পারে। কিন্তু মতের অমিল থাকলেও সঙ্গীর অনুভূতি ও অবস্থান বোঝার চেষ্টা করতে হবে।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় শ্রদ্ধা। প্রত্যেক মানুষই আলাদা। তাই সঙ্গীর মতামত নিজের সঙ্গে না মিললেও সেটিকে সম্মান করা জরুরি। মতপার্থক্যকে কেন্দ্র করে অহংবোধ তৈরি হলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে।

বিষয় : লাইফস্টাইল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দাম্পত্যে সুখী হতে যে তিন গুণ থাকা জরুরি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর রাখতে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা।

 সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা। প্রেমের বিয়ে হোক কিংবা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে—পারস্পরিক ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই সহজে শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না। ভালোবাসাই দুজন মানুষকে কঠিন সময়েও একসঙ্গে থাকার অনুপ্রেরণা দেয়।

তবে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন একে অন্যকে বোঝার মানসিকতা। দুজন মানুষের চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ কিংবা জীবনযাপনের ধরন এক না-ও হতে পারে। কিন্তু মতের অমিল থাকলেও সঙ্গীর অনুভূতি ও অবস্থান বোঝার চেষ্টা করতে হবে।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় শ্রদ্ধা। প্রত্যেক মানুষই আলাদা। তাই সঙ্গীর মতামত নিজের সঙ্গে না মিললেও সেটিকে সম্মান করা জরুরি। মতপার্থক্যকে কেন্দ্র করে অহংবোধ তৈরি হলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream