অসুস্থতার কারণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোবাশ্বের মোনেম।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছর পর এবার অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন তিনি।
মতামত