মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের

দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার (১৮ আগস্ট) জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরিফ আলভি ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

আরিফ আলভি জানান, চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনার পর ইমরান খানের চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং উচ্চ রক্তচাপে ভুগান্তি তিনি দেখতে পেয়েছেন। তার এই শারীরিক সমস্যা তিন বছরের কারাবাস ও দীর্ঘদিনের নির্জনবাসের কারণেই তৈরি হয়েছে বলে আলভি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়, মিনিটে ৫৪ বার রেকর্ড করা হয়েছে ইমরান খানের হৃদস্পন্দন, যা তার স্বাভাবিক হারের চেয়ে বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলভি জানান, ইমরান খানের দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই এবং সিটি এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রয়োজন।

একই সঙ্গে একটি স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানান আলভি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইমরান খানের পরিবার বা সাধারণ জনগণের আস্থা নেই সরকারি চিকিৎসকদের ওপর ।

ইমরান খানের ছেলেরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত সাত মাস ধরে পরিবার, আইনজীবী কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। ইমরান খান ও তার দলের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমান সরকার ও সামরিক সংস্থাকর্তৃক এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয় : ইমরান খান আরিফ আলভি সাবেক প্রধানমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার (১৮ আগস্ট) জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরিফ আলভি ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

আরিফ আলভি জানান, চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনার পর ইমরান খানের চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং উচ্চ রক্তচাপে ভুগান্তি তিনি দেখতে পেয়েছেন। তার এই শারীরিক সমস্যা তিন বছরের কারাবাস ও দীর্ঘদিনের নির্জনবাসের কারণেই তৈরি হয়েছে বলে আলভি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়, মিনিটে ৫৪ বার রেকর্ড করা হয়েছে ইমরান খানের হৃদস্পন্দন, যা তার স্বাভাবিক হারের চেয়ে বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলভি জানান, ইমরান খানের দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই এবং সিটি এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রয়োজন।

একই সঙ্গে একটি স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানান আলভি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইমরান খানের পরিবার বা সাধারণ জনগণের আস্থা নেই সরকারি চিকিৎসকদের ওপর ।

ইমরান খানের ছেলেরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত সাত মাস ধরে পরিবার, আইনজীবী কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। ইমরান খান ও তার দলের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমান সরকার ও সামরিক সংস্থাকর্তৃক এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream