শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইমরানের বন্দিত্ব নিয়ে এবার পেনি ওংয়ের কাছে চিঠি ৭ সাবেক অধিনায়কের

ইমরানের বন্দিত্ব নিয়ে এবার পেনি ওংয়ের কাছে চিঠি ৭ সাবেক অধিনায়কের

পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছর ধরে কারাগারে বন্দী আছেন। তার এই বন্দিজীবন নিয়ে দেশটির সাতজন সাবেক অধিনায়ক মানবিক উদ্বেগ প্রকাশ করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তারা সবাই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সবাই স্পষ্ট করে জানিয়েছেন, ‘কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নন; বরং সাবেক অধিনায়ক হিসেবে কথা বলার তাগিদ অনুভব করেই এই চিঠি লিখেছেন’। চিঠিতে স্পষ্ট করে বলা হয়, ‘এই (সাবেক অধিনায়কদের) দল জনাব ইমরান খানের বিরুদ্ধে চলা আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো পক্ষ নিচ্ছে না।’ বিষয়টি সম্পূর্ণ পাকিস্তানের নিজস্ব ব্যাপার। চিঠিতে তারা লিখেছেন, মূল উদ্বেগের বিষয় হলো, কারাবন্দী যেকোনো ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তা নিয়ে এবং ‘রাজনীতি যা–ই হোক না কেন, এটি মানবতার মৌলিক বিষয়’। ইমরানের পক্ষে খ্যাতিমান আন্তর্জাতিক ক্রিকেটারদের তরফ থেকে আসা এটিই সর্বশেষ আবেদন। এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়ে ৭৩ বছর বয়সী ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান চিকিৎসাসেবা সুপ্রিম কোর্টের নির্দেশনার তুলনায় অপ্রতুল। সেই চিঠিতে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়—১. সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিক্যাল বোর্ড—যাতে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরাও অন্তর্ভুক্ত আছেন—তাকে পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেওয়া, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। ২. আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বহাল হওয়া সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎকারের সুযোগ কোনো ধরনের বাধা বা প্রশাসনিক দীর্ঘসূত্রতা ছাড়াই নিশ্চিত করা। ৩. স্বাস্থ্য পরীক্ষার ফল যা-ই হোক না কেন, সে অনুযায়ী চিকিৎসকদের প্রস্তাবিত চিকিৎসা অবিলম্বে প্রদান করা।

হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা চিকিৎসার পর আবারও কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পিটিআই সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে হাসপাতালে নেওয়ার দাবি করে আসছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এর আগে ১৮ আগস্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করেছিল। তবে বৃহস্পতিবার আদালত সেই আবেদন ফেরত পাঠান। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের

দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার (১৮ আগস্ট) জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরিফ আলভি ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।আরিফ আলভি জানান, চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনার পর ইমরান খানের চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং উচ্চ রক্তচাপে ভুগান্তি তিনি দেখতে পেয়েছেন। তার এই শারীরিক সমস্যা তিন বছরের কারাবাস ও দীর্ঘদিনের নির্জনবাসের কারণেই তৈরি হয়েছে বলে আলভি উল্লেখ করেন।প্রতিবেদনে বলা হয়, মিনিটে ৫৪ বার রেকর্ড করা হয়েছে ইমরান খানের হৃদস্পন্দন, যা তার স্বাভাবিক হারের চেয়ে বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলভি জানান, ইমরান খানের দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই এবং সিটি এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রয়োজন।একই সঙ্গে একটি স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানান আলভি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইমরান খানের পরিবার বা সাধারণ জনগণের আস্থা নেই সরকারি চিকিৎসকদের ওপর ।ইমরান খানের ছেলেরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত সাত মাস ধরে পরিবার, আইনজীবী কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিকে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। ইমরান খান ও তার দলের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমান সরকার ও সামরিক সংস্থাকর্তৃক এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্টের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream