মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি এবং বর্তমান সরকার এক ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়েই ক্ষমতাভার গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারস্থ ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কীভাবে সার্বিক উৎস থেকে সর্বোচ্চ উন্নয়ন সম্ভব—সে ভাবনাও ভাবছেন। এছাড়া তিনি জানান, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য ৬,০০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।

সাভারের আমিনবাজার ও আশুলিয়া অঞ্চলকে পূর্ণাঙ্গ পৌরসভায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এতদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি এবং বর্তমান সরকার এক ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়েই ক্ষমতাভার গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারস্থ ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কীভাবে সার্বিক উৎস থেকে সর্বোচ্চ উন্নয়ন সম্ভব—সে ভাবনাও ভাবছেন। এছাড়া তিনি জানান, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য ৬,০০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।

সাভারের আমিনবাজার ও আশুলিয়া অঞ্চলকে পূর্ণাঙ্গ পৌরসভায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এতদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream