রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুই আয়মান অবশেষে এক ফ্রেমে

দুই আয়মান অবশেষে এক ফ্রেমে
দুই আয়মান অবশেষে এক ফ্রেমে

একজন অভিনেত্রী সাদিয়া আয়মান, শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। দেশের দুই জনপ্রিয় তারকার নামের মিলের কারণে অনেকেই মনে করেন তারা বাস্তবের ভাই-বোন।

তারা একই পরিবারের সদস্য কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন। তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নবোধক মন্তব্য হরহামেশা দেখা যায়। 

আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি।

সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে সে মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’ 

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। অবশেষে দেখা হলো। 

একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’। 

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। 

সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

বিষয় : অভিনেত্রী সাদিয়া আয়মান আয়মান সাদিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দুই আয়মান অবশেষে এক ফ্রেমে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

একজন অভিনেত্রী সাদিয়া আয়মান, শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। দেশের দুই জনপ্রিয় তারকার নামের মিলের কারণে অনেকেই মনে করেন তারা বাস্তবের ভাই-বোন।

তারা একই পরিবারের সদস্য কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন। তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নবোধক মন্তব্য হরহামেশা দেখা যায়। 

আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি।

সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে সে মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’ 

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। অবশেষে দেখা হলো। 

একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’। 

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। 

সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream