রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার সকালে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে রাজস্ব ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে।
রাজস্ব আদায় বাড়ানো, কর ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা এবং সরকারের প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করার বিষয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
মতামত