অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ তৈরি করতে চায় সরকার। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
এ সময় সম্মেলন মঞ্চে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
মতামত