হুথি যোদ্ধাদের সক্ষমতা ও জনবল লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি মঙ্গলবার (১৮ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, তাদের সশস্ত্র বাহিনী রকেট লাঞ্চার, কামানের গোলা এবং ড্রোন ব্যবহার করেছে সম্ভাব্য হুমকির উৎসগুলো ধ্বংস করতে।
তিনি আরও উল্লেখ করেন, রণাঙ্গনের সামনের সারিতে মোতায়েন থাকা সেনা ইউনিটগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণে এই অভিযানগুলো সফলভাবে সম্পন্ন করা হয়।
মতামত