মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের সিনিয়র উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল নোমান। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. সাখাওয়াত হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজেদুর রহমান, এএসআই মো. আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। মঙ্গলবার সকালে তাঁকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত রুবেল হোসেনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷ 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জয়পুরহাটে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের সিনিয়র উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল নোমান। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. সাখাওয়াত হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজেদুর রহমান, এএসআই মো. আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। মঙ্গলবার সকালে তাঁকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত রুবেল হোসেনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷ 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream