সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে অভিমান করে অলিউল্লাহ প্রকাশে আপেল (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ওই গ্রামের সফিক মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে অলিউল্লাহ তার মা জোসনা বেগমের কাছে নেশা করার জন্য টাকা চান। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মা-বাবা তাকে টাকা দিতে পারেননি। এ নিয়ে অভিমান করে রাতের কোনো একসময় বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচা মাহতাব মিয়া সাংবাদিকদের জানান, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। মাদকাসক্তির কারণে একপর্যায়ে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যান। পরবর্তীতে তাদের মেয়েরও বিয়ে হয়েছে।

তিনি আরও জানান, মাদক গ্রহণকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই অলিউল্লাহর ঝগড়া-বিবাদ হতো। নেশার টাকা না পেয়ে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে অভিমান করে অলিউল্লাহ প্রকাশে আপেল (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ওই গ্রামের সফিক মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে অলিউল্লাহ তার মা জোসনা বেগমের কাছে নেশা করার জন্য টাকা চান। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মা-বাবা তাকে টাকা দিতে পারেননি। এ নিয়ে অভিমান করে রাতের কোনো একসময় বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচা মাহতাব মিয়া সাংবাদিকদের জানান, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। মাদকাসক্তির কারণে একপর্যায়ে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যান। পরবর্তীতে তাদের মেয়েরও বিয়ে হয়েছে।

তিনি আরও জানান, মাদক গ্রহণকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই অলিউল্লাহর ঝগড়া-বিবাদ হতো। নেশার টাকা না পেয়ে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream