দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ নভেম্বর বিকেল ৪টায় ওটরা চেরাগালী মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি পান্নু গাজী, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান ও উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ হেমায়েত মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোলায়মান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আক্তার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মোঃ দিলদার হোসেন স্বপন মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ সরদার এবং ওটরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন বেপারীসহ শত শত নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতি করছে। তাদের এসব কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতামত