রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আলফাডাঙ্গায় সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সরকারি সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও ডিলারশিপ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী সিকদার।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ আলী সিকদার বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী সার ডিলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় গুদামঘর, সড়ক যোগাযোগ ও সার পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা তাঁর রয়েছে। তাঁর নিজস্ব দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ সার সংরক্ষণের উপযোগী এবং ভবনটি মূল সড়কের পাশে অবস্থিত। এরপরও তাঁর আবেদন উপেক্ষা করে অন্য একজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর গুদামঘর ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিয়েও প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আহমেদ আলী সিকদার বলেন, বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সরকারি নীতিমালা অনুযায়ী পুনরায় যাচাই-বাছাই এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীকে ডিলারশিপ দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া বিএনপি নেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream