মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামাইয়ের পাতে খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গেলেন প্রবাসী বর

বিয়ের আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। বরযাত্রী আসার পর অপেক্ষা ছিল শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর। কিন্তু খাবারের আয়োজনে জামাইয়ের খদরে খাসি না থাকাকে কেন্দ্র করে হঠাৎ করেই বদলে যায় উৎসবের পরিবেশ। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান জাপান প্রবাসী বর।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাপান প্রবাসী জুনায়েদের সঙ্গে তোলাতলা গ্রামের এক তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী বরযাত্রীসহ বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে শুরু হয় বরযাত্রীদের খাবার খাওয়া ও বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি।

তবে খাবার পরিবেশনের সময় দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে জামাইয়ের খদরে খাসি না থাকায় বরপক্ষ অসন্তোষ প্রকাশ করে। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত রান্না করা খাবার খাওয়া শেষ হলে ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর জুনায়েদ। এতে মুহূর্তেই আনন্দের আয়োজন পরিণত হয় হতাশা ও বিব্রতকর পরিস্থিতিতে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিয়ের মতো একটি আনন্দঘন আয়োজন খাবারের একটি পদকে কেন্দ্র করে ভেঙে যাওয়ার ঘটনায় স্থানীয়দের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

একটি বিয়ে যেখানে দুই পরিবারের নতুন সম্পর্কের সূচনা হওয়ার কথা ছিল, সেখানে সামান্য একটি বিষয়ই শেষ পর্যন্ত সেই সম্পর্কের শুরুটাকেই থামিয়ে দিল—এমন মন্তব্যও করেছেন স্থানীয়রা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জামাইয়ের পাতে খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গেলেন প্রবাসী বর

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিয়ের আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। বরযাত্রী আসার পর অপেক্ষা ছিল শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর। কিন্তু খাবারের আয়োজনে জামাইয়ের খদরে খাসি না থাকাকে কেন্দ্র করে হঠাৎ করেই বদলে যায় উৎসবের পরিবেশ। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান জাপান প্রবাসী বর।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাপান প্রবাসী জুনায়েদের সঙ্গে তোলাতলা গ্রামের এক তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী বরযাত্রীসহ বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে শুরু হয় বরযাত্রীদের খাবার খাওয়া ও বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি।

তবে খাবার পরিবেশনের সময় দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে জামাইয়ের খদরে খাসি না থাকায় বরপক্ষ অসন্তোষ প্রকাশ করে। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত রান্না করা খাবার খাওয়া শেষ হলে ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর জুনায়েদ। এতে মুহূর্তেই আনন্দের আয়োজন পরিণত হয় হতাশা ও বিব্রতকর পরিস্থিতিতে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিয়ের মতো একটি আনন্দঘন আয়োজন খাবারের একটি পদকে কেন্দ্র করে ভেঙে যাওয়ার ঘটনায় স্থানীয়দের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

একটি বিয়ে যেখানে দুই পরিবারের নতুন সম্পর্কের সূচনা হওয়ার কথা ছিল, সেখানে সামান্য একটি বিষয়ই শেষ পর্যন্ত সেই সম্পর্কের শুরুটাকেই থামিয়ে দিল—এমন মন্তব্যও করেছেন স্থানীয়রা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream