মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার(১৮ আগস্ট)  দুপুরে সানন্দবাড়ী বাজার থেকে পুলিশ মনোয়ারা বেগম(৪৫)কে গ্রেফতার করে।

জানা গেছে,  দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায়  দীর্ঘ  দিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। মাদক প্রতিরোধে  মঙ্গলবার ( ১৮ আগস্ট) সকালে পুলিশ সানন্দবাড়ী বাজারে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমকে গ্রেফতার করে। ওই সময় তার হেফাজতে থাকা ৭ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেট পাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মনোয়ারা বেগমের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার(১৮ আগস্ট)  দুপুরে সানন্দবাড়ী বাজার থেকে পুলিশ মনোয়ারা বেগম(৪৫)কে গ্রেফতার করে।

জানা গেছে,  দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায়  দীর্ঘ  দিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। মাদক প্রতিরোধে  মঙ্গলবার ( ১৮ আগস্ট) সকালে পুলিশ সানন্দবাড়ী বাজারে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমকে গ্রেফতার করে। ওই সময় তার হেফাজতে থাকা ৭ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেট পাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মনোয়ারা বেগমের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream