মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত কর্মসূচিতে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) দেবে ১০ হাজার রেইনকোট। এছাড়া শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ নিজ নিজ জায়গা থেকে সামান্য করে এগিয়ে এলে বড় ধরনের সমস্যারও সমাধান সম্ভব। মানবিক ও সামাজিক কল্যাণমূলক উদ্যোগে বেসরকারি খাতকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের কাজে যারা এগিয়ে আসবেন, সরকার তাদের পাশে থাকবে।

বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও জানান, ব্যবসার পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করা তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

চা-শ্রমিকদের পক্ষ থেকেও এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সরকার ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream