শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে তিনি এ তথ্য জানান।

শাহেদের মরদেহ শুক্রবার সকাল ৮টার পর ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কোহিনুর আক্তার কাকলী। এ সময় সরকারের পক্ষ থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ ঘটনা নিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। নথি হাতে পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, সৌদি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দণ্ডে দণ্ডিত ও কারাগারে থাকা বাংলাদেশিদের তালিকা পাঠায়। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শাহেদসহ ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহেদের মরদেহ দেশে এসেছে। বাকি দুজনের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে তিনি এ তথ্য জানান।

শাহেদের মরদেহ শুক্রবার সকাল ৮টার পর ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কোহিনুর আক্তার কাকলী। এ সময় সরকারের পক্ষ থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ ঘটনা নিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। নথি হাতে পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, সৌদি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দণ্ডে দণ্ডিত ও কারাগারে থাকা বাংলাদেশিদের তালিকা পাঠায়। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শাহেদসহ ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহেদের মরদেহ দেশে এসেছে। বাকি দুজনের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream