শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়ানো দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সীমা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে ফিরছে দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সূচি।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট। এতে আগের তুলনায় দুই ঘণ্টা কম সময় খোলা থাকবে এসব প্রতিষ্ঠান।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছিল।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার। উৎসবের জন্য বাড়ানো সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সূচি কার্যকর হয়েছে।
মতামত