মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত

নীলফামারীর ডোমারে রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত এই তরুণ কর্মকর্তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। পরিবারের দ্বিতীয় ছেলে ছিলেন তানভীর।

পরিবারের দাবি, তানভীরের মৃত্যু নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে। নিহতের বাবা জানান, দিনাজপুরে কর্মরত থাকার সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তানভীরের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা।

তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের দাবি, তানভীরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত এই তরুণ কর্মকর্তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। পরিবারের দ্বিতীয় ছেলে ছিলেন তানভীর।

পরিবারের দাবি, তানভীরের মৃত্যু নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে। নিহতের বাবা জানান, দিনাজপুরে কর্মরত থাকার সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তানভীরের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা।

তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের দাবি, তানভীরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream