মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শালীন ও গঠনমূলক রাজনৈতিক চর্চা করতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কীভাবে রাজনীতির মূলধারায় প্রতিফলিত করা যায়—খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা থেকে এসব বিষয় অনুসরণ করতে হবে।

তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছে। এই জনসমর্থন যেন দীর্ঘদিন অটুট থাকে, সে লক্ষ্যেই ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া স্বাভাবিক বিষয় উল্লেখ করে ইশরাক বলেন, জনগণের মনে রাষ্ট্র ও রাজনৈতিক দলের যে আস্থা তৈরি হয়েছে, কোনো কর্মকাণ্ডের মাধ্যমে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি রাজনৈতিক আদর্শ ও শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শালীন ও গঠনমূলক রাজনৈতিক চর্চা করতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কীভাবে রাজনীতির মূলধারায় প্রতিফলিত করা যায়—খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা থেকে এসব বিষয় অনুসরণ করতে হবে।

তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করেছে। এই জনসমর্থন যেন দীর্ঘদিন অটুট থাকে, সে লক্ষ্যেই ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া স্বাভাবিক বিষয় উল্লেখ করে ইশরাক বলেন, জনগণের মনে রাষ্ট্র ও রাজনৈতিক দলের যে আস্থা তৈরি হয়েছে, কোনো কর্মকাণ্ডের মাধ্যমে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি রাজনৈতিক আদর্শ ও শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream