বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুড়িগ্রামে দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

| ফটো কার্ড

কুড়িগ্রামে দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলায় অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং পোড়াতেলসহ অননুমোদিত উপকরণ ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পৃথক দুই অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান-১-এ ধরলা ব্রিজ সংলগ্ন কুরিয়ার বাজার এলাকায় জনৈক মো. আনোয়ার হোসেনের পরিচালিত একটি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য প্রস্তুত করছিল বলে অভিযান পরিচালনাকারী দল দেখতে পায়। কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন ছিল। এছাড়া পোড়াতেল ও অননুমোদিত উপকরণ ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে, দাদা মোড় সংলগ্ন মোগলবাসা রোড এলাকায় অবস্থিত ‘রজনীগন্ধা’ বেকারির কারখানায় অভিযান চালিয়ে একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। সেখানে পোড়াতেল এবং অননুমোদিত রঙ ও সুগন্ধি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান দুটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্যে ভেজাল বা অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টোল-ফ্রি নম্বর ১৬১৫৫-এ যোগাযোগ করার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream