বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ফ্লাইওভারে উঠতে পারল না ‘পিংক বাস’, সহায়তায় এগিয়ে এলেন পুরুষ চালক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ফ্লাইওভারে উঠতে পারল না ‘পিংক বাস’, সহায়তায় এগিয়ে এলেন পুরুষ চালক

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সমস্যায় পড়ে। বাসটি চালাচ্ছিলেন একজন নারী চালক। পরে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এক পুরুষ চালক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হন নারী চালক। একপর্যায়ে তিনি বাস থামিয়ে দেন। যানজট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে থাকা এক পুরুষ চালক সহায়তার হাত বাড়িয়ে দেন।

তার সহযোগিতায় শেষ পর্যন্ত বাসটি নিরাপদে ফ্লাইওভারে উঠতে সক্ষম হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশে মানুষের ভিড় ও কৌতূহল তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসের নারী যাত্রীরাও কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এদিকে উদ্বোধনের পর ‘পিংক বাস’ সেবায় যাত্রীসংখ্যা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। মতিঝিল থেকে মিরপুর-১০গামী একটি দোতলা বাসে শুরুতে যাত্রী ছিলেন মাত্র দুজন। বাসটির ওপরের অংশ পুরোপুরি খালি ছিল। এলিফ্যান্ট রোড পর্যন্ত ওই দুজনই যাত্রী ছিলেন। পরে সায়েন্স ল্যাব এলাকায় আরও একজন শিক্ষার্থী বাসে ওঠেন।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসি নারীদের পরিচালনায় এই বিশেষ বাসসেবা চালু করে। গোলাপি রঙের দোতলা বাস নিয়ে উদ্যোগটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফ্লাইওভারে উঠতে পারল না ‘পিংক বাস’, সহায়তায় এগিয়ে এলেন পুরুষ চালক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সমস্যায় পড়ে। বাসটি চালাচ্ছিলেন একজন নারী চালক। পরে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এক পুরুষ চালক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হন নারী চালক। একপর্যায়ে তিনি বাস থামিয়ে দেন। যানজট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে থাকা এক পুরুষ চালক সহায়তার হাত বাড়িয়ে দেন।

তার সহযোগিতায় শেষ পর্যন্ত বাসটি নিরাপদে ফ্লাইওভারে উঠতে সক্ষম হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশে মানুষের ভিড় ও কৌতূহল তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। বাসের নারী যাত্রীরাও কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এদিকে উদ্বোধনের পর ‘পিংক বাস’ সেবায় যাত্রীসংখ্যা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। মতিঝিল থেকে মিরপুর-১০গামী একটি দোতলা বাসে শুরুতে যাত্রী ছিলেন মাত্র দুজন। বাসটির ওপরের অংশ পুরোপুরি খালি ছিল। এলিফ্যান্ট রোড পর্যন্ত ওই দুজনই যাত্রী ছিলেন। পরে সায়েন্স ল্যাব এলাকায় আরও একজন শিক্ষার্থী বাসে ওঠেন।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসি নারীদের পরিচালনায় এই বিশেষ বাসসেবা চালু করে। গোলাপি রঙের দোতলা বাস নিয়ে উদ্যোগটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream