বরিশালের উজিরপুর পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন মৃধার উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর দুপুর ২টায় নিজ বাড়িতে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উজিরপুর পৌরসভার বিভিন্ন ইয়াতিমখানার ইয়াতিম শিশুরা অংশ নেয়।
দোয়া-মোনাজাতে অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন মৃধার মরহুম পিতা মোহাম্মদ মোশারফ হোসেন মানিক মৃধা ও দাদী-শাশুড়ির রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান লিখন, উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. রফিকুজ্জামান লিটন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান মিঠুর পিতা আলহাজ্ব মো. আক্তারুজ্জামান হাকিম (৮৫)সহ পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মৃত আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ ছাড়া উজিরপুর পৌরসভার অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত ইয়াতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত