বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মন্ত্রিসভায় নতুন দুই মুখ, কাল প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মন্ত্রিসভায় নতুন দুই মুখ, কাল প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা না থাকলেও নতুন করে দুই সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অথবা নতুন রাষ্ট্রপতির শপথের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২২ আগস্ট নতুন দুই সদস্য রাষ্ট্রপতির কাছে শপথ নিতে পারেন।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অ্যাডভোকেট দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন পদত্যাগ করেন। এরপর থেকেই পদটি পূরণের জন্য নতুন মন্ত্রীর নাম নিয়ে আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসন থেকে জয় পান শামীম কায়সার লিংকন। নির্বাচনে তিনি ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়েছিলেন। কয়েক দিন ধরে তাঁকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।

তবে মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাচিং প্রু জেরী বিষয়টি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন দুই সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।

এদিকে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মনোনীত প্রার্থী। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর জয়ের সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

নতুন রাষ্ট্রপতির শপথকে সামনে রেখে বঙ্গভবনেও প্রস্তুতি চলছে। তবে শপথের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় নতুন দুই মুখ, কাল প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream