রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের

বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। 

চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি বলেন,আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দেবাশীষ দত্ত  দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্ত কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। 

পারিবারিক সূত্র জানায়,  গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    

নিহতদের পরিবার জানায়, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

বিষয় : ভয়াবহ অগ্নিকাণ্ড চ্যানেল নাইন কুষ্টিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। 

চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি বলেন,আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দেবাশীষ দত্ত  দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্ত কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। 

পারিবারিক সূত্র জানায়,  গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    

নিহতদের পরিবার জানায়, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream