রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন। আজ মঙ্গলবার  বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না। জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে এমপি ফরিদা বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী ও সরকারি দল মিলেমিশে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে ফরিদা বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে। এ সময় নিজের দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে তিনি জানান, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে। এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠন। মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভেড়ামারা শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এসময় সমাবেশ বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম, আবুল কালাম আজাদ প্রমুখ। দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  এর আগে, সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমরা কথা বললেই সবসময় আমাদের বক্তব্য উল্টে বিপরীত দিক ধরা হয়। আমি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছি। কিন্তু অনেক প্রোগ্রামে আমাদের মাইনাস করা হয়। প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে কুষ্টিয়া প্রশাসন একটি মিটিং করেছে, যেখানে সরকারি দলের নেতারা ছিলেন। নির্বাচিত এমপিদের বাদ দিয়ে অনির্বাচিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা। তাদের বাদ দিয়ে কমিটিবহির্ভূত ব্যক্তিদের নিয়ে প্রশাসন মিটিং করে, এটি দুঃখজনক। তারা বলছেন, সরকারি দলের ছাড়া আর কাউকে সারের ডিলারশিপ দেওয়া যাবে না। এটা কখনোই মানা যায় না।’    

পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর ওই রাতেই কুমারখালী থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসমান একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। শনিবার রাতে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায়ের জন্য শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে তিনি পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করে। রোববার দুপুরে কুমারখালী থানায় ওসমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরি নিয়ে ওসমানের সঙ্গে তাঁর দুলাভাই ইসমাইল শেখের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার রাতে অস্ত্র হাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন ওসমান। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ইসমাইল শেখ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে তাঁর দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের

বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি বলেন,আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দেবাশীষ দত্ত  দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্ত কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্র জানায়,  গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    নিহতদের পরিবার জানায়, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream