শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজনীতি হবে মানুষের কল্যাণে, ক্ষমতা ভোগের জন্য নয়: এমপি রুবেল

ছবি: সংগৃহীত

রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে, ব্যক্তিস্বার্থে নয়। ক্ষমতা কিংবা পদ-পদবি ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া তাঁর দায়িত্ব। এ কাজে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে। মানুষের আস্থা অর্জনের জন্য প্রত্যেক নেতা-কর্মীকে সততা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনতে হবে। কোনো নেতা-কর্মী যেন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, নেতা-কর্মীদের ঐক্য ও সমন্বয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজনীতি হবে মানুষের কল্যাণে, ক্ষমতা ভোগের জন্য নয়: এমপি রুবেল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream