শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে ক্রিকেট মাঠে কিশোরকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত, দুই গ্রামে উত্তেজনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরে ক্রিকেট মাঠে কিশোরকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত, দুই গ্রামে উত্তেজনা

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ, বাবার দাবি—ছাত্রলীগ করত বড় ছেলে; স্থানীয়দের দাবি, অভিযুক্ত সাব্বির বর্তমান কমিটির সদস্য

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের মাঠে এক কিশোরকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে চরম উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত কিশোর সৌরভ খন্দকার (১৭) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আহত কিশোরের বাবা হাবিব খন্দকার বাদী হয়ে সাব্বির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব খন্দকারের ছেলে সৌরভ খন্দকার কালিহাতা দলের অধিনায়ক হিসেবে স্থানীয় আ. রাজ্জাক হাওলাদারের বাড়ির সামনে আয়োজিত ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের মাঠে প্রবেশ করেন। এ সময় ঘণ্টেশ্বর গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে সাব্বির হোসেন হাওলাদার (২১) ও তার সঙ্গে থাকা কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সৌরভকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর কালিহাতা ও ঘণ্টেশ্বর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত সৌরভকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সৌরভের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ওপর এ হামলা চালানো হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত সাব্বিরের রাজনৈতিক পরিচয় নিয়েও এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের অভিযোগ, তার বাবা আব্দুল হাই হাওলাদার ঘণ্টেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং অতীতে সর্বহারা পার্টির সদস্য হিসেবেও পরিচিত ছিলেন। স্থানীয় কয়েকজনের দাবি, তার ছেলে সাব্বির হাওলাদারও ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য। তবে এসব রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্ট সাংগঠনিক নথি বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সাব্বিরের বাবা আব্দুল হাই হাওলাদার দাবি করেন, তার ছোট ছেলে সাব্বির কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়। তার বড় ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে তিনি প্রবাসে রয়েছেন। ছেলেকে ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

অভিযুক্ত সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, থানা পুলিশকে অবহিত না করেই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত কিশোরের পরিবার ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উজিরপুরে ক্রিকেট মাঠে কিশোরকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত, দুই গ্রামে উত্তেজনা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream