বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাংবাদিক দেবাশীষসহ স্ত্রী-সন্তান-শ্বশুরের

বাংলাদেশের আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি বলেন,আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দেবাশীষ দত্ত  দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্ত কর্মরত ছিলেন। বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্র জানায়,  গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।    নিহতদের পরিবার জানায়, নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ কক্ষের ঘর, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত কক্ষের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে ধারাবহর গ্রামের মৃত আব্দুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফজরের নামাজ শেষে পাশের বাড়ির ফয়েজ উদ্দিন ও জইন উদ্দিন ঘরের বাইরে আগুন দেখতে পান। তারা চিৎকার করে পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগিয়ে তোলেন।পরিবারের সদস্যরা ঘর থেকে বের হওয়ার পর স্থানীয়রা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই ঘরের অন্য পাশেও আগুন জ্বলতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাত কক্ষের পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা কম। বরং ঘরের ওপরের অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে মান্না আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফয়াজ ভাইয়ের ডাকেই আমরা ঘুম থেকে উঠি। উঠে দেখি ঘরের ওপরের দিকে আগুন ধরে গেছে। তিনি যদি সময়মতো আমাদের না ডাকতেন, তাহলে আমার মা, স্ত্রী-সন্তানসহ আমরা সবাই ঘুমের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেতাম।”মান্না আহমদের দাবি, গত কয়েকদিন ধরে বাঘার শরিফ উদ্দিনের আবাসন  প্রকল্পে টিলা কাটার প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনি বাঘার শরিফ উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার আশঙ্কা, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।মান্না আহমদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনার পর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ কক্ষের ঘর, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream