বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে ৯৫ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় ইসলামপুর (কামারগাঁও) এলাকার রুকন মিয়ার বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে মো. ফাহিম মিয়া ওরফে পাবেল মিয়া (২০) এবং মো. নাইম মিয়া (২৫) নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদক ও টাকা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে ৯৫ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় ইসলামপুর (কামারগাঁও) এলাকার রুকন মিয়ার বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে মো. ফাহিম মিয়া ওরফে পাবেল মিয়া (২০) এবং মো. নাইম মিয়া (২৫) নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদক ও টাকা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream