প্যারিস, ২১ আগস্ট: ফ্রান্সের কারাগারগুলোতে ড্রোন ব্যবহার করে মাদক, মোবাইল ফোন ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পাচারের ঘটনা দ্রুত বাড়ছে। সর্বশেষ এক ঘটনায় ভিলফ্রঁশ-সুর-সোন কারাগারে মাত্র ৫১ দিনে ১,৮২৬টি ড্রোন ডেলিভারি শনাক্ত করেছে তদন্তকারীরা। এসব চালানের মাধ্যমে ৩০ কেজির বেশি মাদক কারাগারের ভেতরে পৌঁছেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে Euronews জানিয়েছে।
৪ আগস্টের অভিযানে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। অভিযানে প্রায় ৫০০ গ্রাম ক্যানাবিস, ৬,০০০ ইউরো নগদ অর্থ, একটি গাড়ি এবং ড্রোনসহ ১৮টি ব্যাটারি জব্দ করা হয়। তদন্তকারীদের মতে, চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত এবং কারাগারের কাছাকাছি দুটি স্থান থেকে ড্রোন উড়ানো হতো।
এদিকে স্ট্রাসবুর্গে ড্রোনের অবৈধ কর্মকাণ্ডের প্রভাব কারাগারের বাইরেও পড়েছে। হোটপিয়ের হাসপাতালের হেলিপ্যাডে রাতে মেডিকেল হেলিকপ্টার অবতরণে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হওয়ায় রোগীদের অন্য প্ল্যাটফর্মে নামিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে হচ্ছে।
ফরাসি কারা কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টি-ড্রোন প্রযুক্তি বাড়াচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির কারাগারগুলোতে ৬২টি অ্যান্টি-ড্রোন ব্যবস্থা চালু ছিল এবং আরও ১৬টি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মতামত