শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

পারফর্মিং আর্টসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামের আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল চার দিনের সফরে গতকাল শুক্রবার ইসলামাবাদে আসেন।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু। পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি ও প্রটোকল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে বাংলাদেশের কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানরা রয়েছেন।

সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টস (পিএনসিএ) এবং লোক ভির্জায় যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।

বিষয় : পাকিস্তান দূর পরবাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

পারফর্মিং আর্টসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামের আওতায় বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল চার দিনের সফরে গতকাল শুক্রবার ইসলামাবাদে আসেন।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু। পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি ও প্রটোকল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে বাংলাদেশের কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানরা রয়েছেন।

সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টস (পিএনসিএ) এবং লোক ভির্জায় যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream