সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সেক্রেটারি জাফর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সেক্রেটারি জাফর
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতি আমিরুল ইসলামকে সভাপতি এবং মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল লাজনাদার কনফারেন্স রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত ‘দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬’-এ এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজি আতাউর রহমান। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমমনা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

গাজি আতাউর রহমান বলেন, গত নির্বাচনের পর দেশের মানুষ বুঝতে পেরেছে কারা সত্যিকার অর্থে দেশে ইসলামের জন্য কাজ করতে চায়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐক্য গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহম্মদ খলিলুর রহমান। এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশ মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকি উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : মালয়েশিয়া বাংলাদেশ আন্দোলন ইসলামী শাখা সভাপতি আমিরুল সেক্রেটারি জাফর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সেক্রেটারি জাফর

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতি আমিরুল ইসলামকে সভাপতি এবং মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল লাজনাদার কনফারেন্স রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত ‘দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬’-এ এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজি আতাউর রহমান। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমমনা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

গাজি আতাউর রহমান বলেন, গত নির্বাচনের পর দেশের মানুষ বুঝতে পেরেছে কারা সত্যিকার অর্থে দেশে ইসলামের জন্য কাজ করতে চায়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐক্য গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহম্মদ খলিলুর রহমান। এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশ মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকি উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream