শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবৃতি, ঘণ্টার মধ্যেই প্রত্যাহার: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবৃতি, ঘণ্টার মধ্যেই প্রত্যাহার: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই একটি বিবৃতি প্রকাশ করে ঘণ্টাখানেকের মধ্যে তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার জন্য শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

তবে ওই সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা পর রাষ্ট্রপতির দপ্তর নতুন একটি বিবৃতি পাঠিয়ে আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘোষণা দেয়।

বিকেল ৩টার দিকে প্রকাশিত নতুন বিবৃতিতে বলা হয়, ‘নো চেঞ্জ অব গার্ড সেরিমনি দিস স্যাটারডে’ শিরোনামে ২১ আগস্ট প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের এই অস্বাভাবিক পদক্ষেপের পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সফরের তারিখ ও কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবৃতি, ঘণ্টার মধ্যেই প্রত্যাহার: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই একটি বিবৃতি প্রকাশ করে ঘণ্টাখানেকের মধ্যে তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার জন্য শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

তবে ওই সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা পর রাষ্ট্রপতির দপ্তর নতুন একটি বিবৃতি পাঠিয়ে আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘোষণা দেয়।

বিকেল ৩টার দিকে প্রকাশিত নতুন বিবৃতিতে বলা হয়, ‘নো চেঞ্জ অব গার্ড সেরিমনি দিস স্যাটারডে’ শিরোনামে ২১ আগস্ট প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের এই অস্বাভাবিক পদক্ষেপের পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সফরের তারিখ ও কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream