শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানের পাশেই বঙ্গভবন। সাধারণত এই এলাকায় দিনভর যানবাহন ও মানুষের কোলাহল থাকলেও শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার দেখা গেছে ভিন্ন চিত্র। নিরাপত্তা জোরদার, যান চলাচলে নিয়ন্ত্রণ এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতায় বদলে গেছে পুরো এলাকার পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের কিছু ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের সড়ক ও প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। বিভিন্ন স্থানে এখনো পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে দেখা গেছে।

নিরাপত্তার অংশ হিসেবে বঙ্গভবনকে ঘিরে কয়েকটি সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকেও অবৈধ ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের তুলনায় ফুটপাত ও আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা দেখা গেছে।

বাইরে থেকে বঙ্গভবনের ভেতরের প্রস্তুতি পুরোপুরি বোঝা না গেলেও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণে ভেতরে চলছে ব্যাপক আয়োজন। ভবনের সামনের অংশ, প্রবেশপথ এবং আশপাশের স্থাপনাগুলো বিশেষভাবে পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে।

শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।

সব প্রস্তুতি শেষে এখন নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নিতে প্রস্তুত বঙ্গভবন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream