শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ হারালেন মাও

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ হারালেন মাও

ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যার চেষ্টা করা ছেলেকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড়ের কিনারা থেকে ছেলেকে সরানোর চেষ্টা করতে গিয়ে প্রথমে বাবা ও ছেলে নিচে পড়ে যান। কিছুক্ষণ পর আতঙ্কে মাও পাহাড় থেকে পড়ে প্রাণ হারান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাভদা পাহাড়ে শুক্রবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে।

সকালে ১৮ বছর বয়সী এক তরুণ পাহাড়ের কিনারায় গিয়ে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। খবর পেয়ে তার বাবা-মা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরাও প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ দিকে বাবা পাহাড়ে উঠে ছেলের কাছে যান। দুপুরের দিকে ছেলে কিনারা থেকে পড়ে যেতে পারে আশঙ্কায় তাকে ধরে সরানোর চেষ্টা করেন তিনি। এ সময় দুজনই ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যান।

ছেলে ও স্বামীকে পড়ে যেতে দেখে আতঙ্কিত মা কিছুক্ষণ পর তিনিও পাহাড় থেকে পড়ে যান। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা তরুণকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে পারেননি।

মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের বাবা, ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটির কিছু অংশ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ধারণ করা ভিডিওতে উঠে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ হারালেন মাও

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যার চেষ্টা করা ছেলেকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড়ের কিনারা থেকে ছেলেকে সরানোর চেষ্টা করতে গিয়ে প্রথমে বাবা ও ছেলে নিচে পড়ে যান। কিছুক্ষণ পর আতঙ্কে মাও পাহাড় থেকে পড়ে প্রাণ হারান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাভদা পাহাড়ে শুক্রবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে।

সকালে ১৮ বছর বয়সী এক তরুণ পাহাড়ের কিনারায় গিয়ে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। খবর পেয়ে তার বাবা-মা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরাও প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ দিকে বাবা পাহাড়ে উঠে ছেলের কাছে যান। দুপুরের দিকে ছেলে কিনারা থেকে পড়ে যেতে পারে আশঙ্কায় তাকে ধরে সরানোর চেষ্টা করেন তিনি। এ সময় দুজনই ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যান।

ছেলে ও স্বামীকে পড়ে যেতে দেখে আতঙ্কিত মা কিছুক্ষণ পর তিনিও পাহাড় থেকে পড়ে যান। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা তরুণকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে পারেননি।

মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের বাবা, ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটির কিছু অংশ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ধারণ করা ভিডিওতে উঠে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream