পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লিসবনের বাংলাদেশ দূতাবাসের সকল বিভাগীয় কার্যক্রম ও কনস্যুলার সেবা বন্ধ থাকবে।
একই সঙ্গে ওই দিন (২৫ আগস্ট) যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট এনরোলমেন্ট বা পাসপোর্টের আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সুবিধার্থে নতুন তারিখ ঘোষণা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ আগস্টের পরিবর্তে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের আগামী ২৬ আগস্ট (বুধবার) প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের অফিশিয়াল ইমেইল (mission.lisbon@mofa.gov.bd) অথবা হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত