শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী

রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব হিসেবে এ জে এম সালাহউদ্দিন নাগরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. বরমান হোসেন। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে প্রশাসনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে বদলি হওয়া চুক্তিভিত্তিক সচিব রফিকুল আই মোহাম্মদকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ আগস্টও কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে সচিব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছিল। তখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব হিসেবে এ জে এম সালাহউদ্দিন নাগরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. বরমান হোসেন। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে প্রশাসনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে বদলি হওয়া চুক্তিভিত্তিক সচিব রফিকুল আই মোহাম্মদকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ আগস্টও কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে সচিব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছিল। তখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream