শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে চিকিৎসা অবহেলার অভিযোগে মারা যাওয়া কনিকা মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, কনিকার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের ফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চিকিৎসকের অবহেলায় একজন মায়ের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার এবং স্থানীয় নেতাকর্মীরা পরিবারটির পাশে থাকবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে স্বাস্থ্যখাতকে উন্নত করতে সরকার কাজ করছে। মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

এ সময় তিনি ব্যক্তিগতভাবে কনিকা মন্ডলের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

গত ২৯ জুন ফরিদপুরের একটি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন কনিকা মন্ডল (৩৫)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসার সময় পরীক্ষায় পেটে অস্ত্রোপচারের গজ থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে তা অপসারণ করা হলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream