শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে শিক্ষা খাতে ব্যাপক ও মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত একটি নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার বর্তমানে শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বাস্তবায়ন করছে। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, শিক্ষাকে আরও বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে শিক্ষা খাতে ব্যাপক ও মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত একটি নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার বর্তমানে শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বাস্তবায়ন করছে। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, শিক্ষাকে আরও বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream