শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন সদস্যদেরও শপথ পড়ানো হবে।

আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ। তবে শপথের আগে আনুষ্ঠানিকভাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রিসভায় নতুন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে দায়িত্ব বণ্টন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন সদস্যদেরও শপথ পড়ানো হবে।

আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ। তবে শপথের আগে আনুষ্ঠানিকভাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রিসভায় নতুন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে দায়িত্ব বণ্টন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream