যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো যুদ্ধ শুরু করলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আগের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা এখন নতুন অস্ত্র তৈরি করছে বলেও জানিয়েছেন এক মুখপাত্র।
আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে।
মোহেব্বি আরও জানান, নতুন অস্ত্রের মধ্যে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের ওয়ারহেড থাকবে। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও আগের তুলনায় বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।
মতামত