শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
লাল পোশাকে ইসরাইলবিরোধী প্রতিবাদে মুখর আমস্টারডাম

লাল পোশাকে ইসরাইলবিরোধী প্রতিবাদে মুখর আমস্টারডাম

গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবিতে নেদারল্যান্ডসের আমস্টারডামে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রোববার অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা।‘রেড লাইন’ নামে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের পরনে ছিল লাল পোশাক। বিক্ষোভকারীদের দাবি, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বৈষম্য বন্ধে পদক্ষেপ নিতে হবে।এ সময় বিক্ষোভকারীরা আমস্টারডামের বিভিন্ন সড়কে মিছিল করেন। মিছিল থেকে ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান দেওয়া হয়।বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে বলেন, গাজায় যা ঘটছে তা অমানবিক। অথচ পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি কঠোর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না সরকার। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প। এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর জবাবে নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল। গত বছর রেড লাইন বিক্ষোভে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন। তবে রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি। শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইয়েটেন বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন ও প্রতি সপ্তাহেই সরকার যথাসাধ্য চেষ্টা করছে। গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির একজন সংসদ সদস্য। শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরা জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি তাসনিমকে বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে।’ তিনি বলেন, ইরানের জবাব কোনো হামলার ব্যাপ্তি বা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই এই জবাব হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’। এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেন এই সংসদ সদস্য।  তিনি সতর্ক করে বলেন, ‘উপযুক্ত সময়ে’ ইরানি বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

জেরুজালেমে দূতাবাস খুলে ইসরাইলের পাশে কলম্বিয়া

কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে ইসরাইলের বিতর্কিত জেরুজালেম শহরে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রসহ অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো দেশটি, যারা জেরুজালেমে দূতাবাস স্থাপনের মাধ্যমে শহরটির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের প্রতি সমর্থনের প্রতীকী পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দূতাবাস উদ্বোধনের এ ঘটনা ঘটে। তবে বিশ্বের অধিকাংশ দেশ এখনো ইসরাইলে তাদের দূতাবাস তেল আবিবে রেখেছে। তাদের অবস্থান হলো, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের চূড়ান্ত সমাধানের মধ্য দিয়েই জেরুজালেমের মর্যাদা নির্ধারিত হওয়া উচিত। উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার দূতাবাসের অতিথি বইয়ে স্বাক্ষর করার সময় বলেন, ‘ইসরাইল রাষ্ট্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। একই সঙ্গে জেরুজালেম শহরের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’ কলম্বিয়ার নতুন কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা গত জুলাইয়ে জেরুজালেমে দেশের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে তার বামপন্থি পূর্বসূরির নীতি থেকে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের সরকার গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন। এর মাধ্যমে জেরুজালেমের মর্যাদা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যে বড় ধরনের পরিবর্তন আসে। শহরটিতেই ইসরাইলের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। ট্রাম্পের ওই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কয়েকটি ছোট দেশ একই পথে হেঁটেছে। এসব দেশের মধ্যে রয়েছে ফিজি, গুয়াতেমালা, হন্ডুরাস, পাপুয়া নিউগিনি ও প্যারাগুয়ে। জাতিসংঘের সদস্য নয়—এমন কসোভো ও সোমালিল্যান্ডও জেরুজালেমে নিজেদের দূতাবাস হিসেবে বিবেচিত কার্যালয় খুলেছে।   আরও পড়ুনআরও পড়ুনপুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা ইসরাইলের প্রকাশ্য সমর্থক আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও তার দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো জেরুজালেমের মর্যাদা। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল এবং পরে সেটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরাইলের এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি। এদিকে গত আগস্টে কলম্বিয়ার নতুন কট্টর ডানপন্থি সরকার গোলান মালভূমির ওপর ইসরাইলের দাবিকেও স্বীকৃতি দেয়। ১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে অঞ্চলটি দখল করে ইসরাইল। ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে সংযুক্ত করার ইসরাইলি পদক্ষেপকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ ছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অবস্থান অনুযায়ী, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড এবং বর্তমানে এটি ইসরাইলি সামরিক দখলদারত্বের অধীনে রয়েছে।

জেরুজালেমে দূতাবাস খুলে ইসরাইলের পাশে কলম্বিয়া

হিজবুল্লাহর হামলার পর দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান

দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর। এদিকে, দক্ষিণ লেবাননের আরব সালিম শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, ‘দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে দায়িত্ব পালনরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর সন্ত্রাসীরা দু‘টি ড্রোন পাঠিয়েছে। এর জবাবে আইডিএফ এখন দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ইসরাইলি কোনো সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সূত্র : বাসস

হিজবুল্লাহর হামলার পর দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযান

এআইকে প্রভাবিত করতে ইসরাইলের গোপন অপারেশন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে চ্যাটবটগুলো কীভাবে সাড়া দেবে তা প্রভাবিত করতে একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে ইসরাইল। ডিসইনফরমেশন ও গবেষণা সাময়িকী ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর একটি প্রতিবেদনের বরাতে ডেইলি সাবাহ-এ প্রকাশিত খবর থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যানোভার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি’ নামের এই প্রতিষ্ঠানটি নিজেকে ইসরাইল ও ফিলিস্তিন বিষয়ক মার্কিন ধাঁচের একটি গবেষণাধর্মী সংস্থা হিসেবে তুলে ধরে। তবে এটি কোনো স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক নয়। ওয়েবসাইটের একটি ডিসক্লেইমারে বলা হয়েছে, ইসরাইলি সরকারের বিজ্ঞাপন সংস্থার পক্ষ থেকে ‘পিরো ইনক’ নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। পিরো ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল রোজেনবার্গ, যিনি মার্কিন পরিচালক স্পাইক লি-র ২০০৬ সালের চলচ্চিত্র ‘ইনসাইড ম্যান’-এর প্রযোজক ছিলেন। সংস্থাটি  ১০০টিরও বেশি প্রতিবেদন গত ৬ আগস্ট থেকে প্রকাশ করেছে। এতে ‘১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির কী কারণ ছিল?’ এবং ‘বর্তমান গাজা উপত্যকার পরিস্থিতি কী?’-এর মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে।এআই চ্যাটবট ও এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস) মডেলগুলোর কাছে বিষয়বস্তু গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রতিবেদনগুলোতে পাদটীকা, সূচিপত্র, সুনির্দিষ্ট পরিসংখ্যান এবং নিরপেক্ষ ভাষা ব্যবহার করা হয়েছে। পিরো ইনক তাদের এই সেবাকে ‘এআই স্টোরি অপ্টিমাইজেশন’ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করে, এলএলএম কীভাবে কোনো তথ্যের বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করে, ঠিক সেই অনুযায়ী তাদের কনটেন্ট তৈরি বা ইঞ্জিনিয়ারিং করা হয়। ডিসইনফরমেশন ট্র্যাকিং সংস্থা ‘নিউজগার্ড’-এর বিশ্লেষক অ্যালিস লি জানান, ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো সুনির্দিষ্ট পরিসংখ্যান, তথ্য এবং শক্তিশালী সাইটেশন বা উৎস পছন্দ করে—যা এই নিবন্ধগুলোর সবকটিতেই রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ নাম, লেআউট এবং লাল-সাদা-নীল রঙের আমেরিকান পতাকার থিম ব্যবহার করে সাইটটি একদম খাঁটি ও নির্ভরযোগ্য আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের নিখুঁত অনুকরণে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণাগুলো পিয়ার-রিভিউড ও একাডেমিক বলে দাবি করা হলেও, এতে ইসরাইলি সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি উৎসগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরাইল সরকার এই কাজের জন্য পিরো ইনক-কে ৯ লাখ ডলার প্রদান করেছে। ফরাসি জনসংযোগ প্রতিষ্ঠান ‘হাভাস মিডিয়া’-র মাধ্যমে এই উপ-চুক্তিটি পরিচালিত হয়। 

এআইকে প্রভাবিত করতে ইসরাইলের গোপন অপারেশন

যুদ্ধের আশঙ্কায় অস্ত্রভাণ্ডার শক্ত করছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো যুদ্ধ শুরু করলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আগের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।  তারা এখন নতুন অস্ত্র তৈরি করছে বলেও জানিয়েছেন এক মুখপাত্র।আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি।তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে।মোহেব্বি আরও জানান, নতুন অস্ত্রের মধ্যে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের ওয়ারহেড থাকবে। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও আগের তুলনায় বাড়ানো হচ্ছে।তিনি বলেন, ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।

যুদ্ধের আশঙ্কায় অস্ত্রভাণ্ডার শক্ত করছে ইরান

তুরস্কের পদক্ষেপে ইসরায়েলের কড়া সতর্কতা

তুরস্ককে সিরিয়া ইস্যুতে আঙ্কারা বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, ইসরায়েল দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া এক বার্তায় কাটজ উল্লেখ করেন, সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দিয়ে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনানির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোগানের জন্য শ্রেয় হবে, কারণ আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করা ঠিক হবে না।’সূত্র: মিডল ইস্ট আই

তুরস্কের পদক্ষেপে ইসরায়েলের কড়া সতর্কতা

ইরান যুদ্ধে ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাচ্ছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন নীতির ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রবার্ট কেলি। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের তীব্র সমালোচনা করেন।অধ্যাপক কেলির মতে, ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল ইরানের বিরুদ্ধে সংঘাতটি দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু তা দীর্ঘায়িত হয়ে এখন পাল্টাপাল্টি হামলার এক দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিয়েছে, যাকে যুক্তরাষ্ট্রের ভাষায় ‘ফরেভার ওয়ার’ (অনন্ত যুদ্ধ) বলা চলে। যুদ্ধে নিজের তৈরি সংকটে আটকে পড়ে এখন ব্যর্থতার দায় এড়াতে দোষ চাপানোর লোক খুঁজছেন ট্রাম্প। আর এই দায়ভার চাপানোর জন্য আন্তর্জাতিক মিত্ররাই তাঁর প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে তিনি মহড়ার উচ্চ ব্যয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ‘উত্তম সম্পর্ক’ এবং ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রয়োজনীয় সহযোগিতা না করার কথা উল্লেখ করেন।ট্রাম্প দাবি করেছেন, তিনি দক্ষিণ কোরিয়াকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে মার্কিন জোটে যোগ দেওয়ার আহ্বান জানালেও সিউল তা প্রত্যাখ্যান করেছে। তবে কেলির মতে, মহড়া কমানোর সাথে এই যুক্তি জুড়ে দিয়ে ট্রাম্প আসলে মধ্যপ্রাচ্যের সমস্যা থেকে নজর ঘোরাতে চাইছেন।রবার্ট কেলির পর্যবেক্ষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া এই জটিল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি থেকে ট্রাম্প প্রশাসন কীভাবে বেরিয়ে আসবে—সেটির কোনো স্পষ্ট রূপরেখা তাদের কাছে নেই।

ইরান যুদ্ধে ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাচ্ছেন ট্রাম্প

ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার

গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইসরাইল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার।  বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস কুশনারের সম্ভাব্য সফরের খবর প্রকাশ করে।  ওই প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে কায়রোতে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। সূত্রটি রয়টার্সকে জানায়, হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতৈক্য রয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলের  কিছু উদ্বেগ রয়েছে, যেগুলোকে যুক্তরাষ্ট্র ‘যৌক্তিক’ বলে মনে করছে এবং সেগুলো সমাধানে কাজ চলছে। কুশনারের ইসরাইল সফরের মূল লক্ষ্য হবে গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব করা ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজে বের করা। ট্রাম্প ২০২৫ সালের শেষ দিকে গাজার জন্য এই পরিকল্পনা সামনে আনেন। পরে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিরস্ত্রীকরণের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাসকে নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। আরও পড়ুনআরও পড়ুনলেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল একই সঙ্গে গাজার নিরাপত্তার জন্য একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী (ইন্টারন্যাশনাল স্টাবলাইজেশন ফোর্স) কাজ করবে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।  অন্যদিকে হামাস জানিয়েছে, তারা পরিকল্পনাটিতে সম্মত হয়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে ইসরাইল আগে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করছে কি না তার ওপর। এর মধ্যে সেনা প্রত্যাহার ও হামলা বন্ধ করার বিষয় রয়েছে। যুদ্ধবিরতির পরও হামলা গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বারবার লঙ্ঘিত হয়েছে।  গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও পড়ুনআরও পড়ুন‘হরমুজ আমাদের নিয়ন্ত্রণে’—ট্রাম্পের দাবির জবাবে যা বলল ইরান অন্যদিকে ইসরাইলের মতে, একই সময়ে হামাসসহ সশস্ত্র গোষ্ঠীর হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হামাস সাধারণত তাদের যোদ্ধাদের হতাহতের সংখ্যা প্রকাশ করে না। তথ্যসূত্র: আরব নিউজ

ইসরাইল সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাতা কুশনার

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনেও নিহত অন্তত ৩০০ শিশু: ইউনিসেফ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার এক বিবৃতিতে বলেন, ‘যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যায়, সেটি শিশুদের জন্য ব্যর্থ।’তিনি আরও বলেন, শত শত শিশু আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর। গাজার শিশুরা এখনও সেই সহিংসতার অবসানের অপেক্ষায় রয়েছে, যার শেষ হওয়ার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল।ইউনিসেফ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় শিশুরা এখনও তীব্র অপুষ্টি, নানা রোগ, অনিরাপদ পানি এবং ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

 গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনেও নিহত অন্তত ৩০০ শিশু: ইউনিসেফ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream