শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এপস্টিনকে কাবার গিলাফ উপহার, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এপস্টিনকে কাবার গিলাফ উপহার, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ
ছবি: সংগৃহীত

মার্কিন অর্থদাতা ও যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টিনের কাছে পবিত্র কাবা শরীফের গিলাফের মতো নকশা করা কাপড় পাঠানোর তথ্য সামনে আসার পর সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টিন-সংক্রান্ত নথিতে সৌদি রাজপরিবারের সহযোগীদের মাধ্যমে ওই কাপড় পাঠানোর তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) *দ্য নিউ ইয়র্ক টাইমসের* তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, হুতিরা নিজেদের সংবাদমাধ্যম, নেতাদের বক্তব্য, ভিডিও, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের ব্যবহার করে সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। গত মাসে মক্কায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছিল রিয়াদ। তবে সেই অভিযোগ অস্বীকার করেন হুতি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত। তিনি দাবি করেন, যারা এপস্টিনকে কাবার গিলাফ উপহার দিয়েছে, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এ প্রচারণায় যুক্ত হয়েছেন ইয়েমেনি কৌতুক অভিনেতা মুস্তফা আল-মোমারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২৭ লাখের বেশি অনুসারী থাকা এই অভিনেতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ভিডিও তৈরি করেছেন। স্থানীয় শিল্পীরাও এ বিষয়ে গান রচনা করেছেন।

এ ছাড়া হুতি নেতা আব্দুল মালেক আল-হুতি বিভিন্ন বক্তব্যে এপস্টিন-সংক্রান্ত নথির প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি ঘটনাটিকে ইহুদিবাদী প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছেন।

প্রতিবেদন বলছে, হুতিদের এই প্রচারণা আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় এসেছে। ডানপন্থী মার্কিন পডকাস্টার জেক শিল্ডসের মতো ব্যক্তিরাও হুতিদের অবস্থানের প্রশংসা করেছেন।

তবে এপস্টিন-সংক্রান্ত নথির তথ্য এবং হুতিদের অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এপস্টিনকে কাবার গিলাফ উপহার, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream