শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রিয়াদে বেসামরিক প্রতিরক্ষার সতর্কতামূলক জরুরি বার্তার ঘোষণা

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ সতর্কতামূলক জরুরি বার্তা (Emergency Warning Alert) জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের তাত্ক্ষণিকভাবে বেশ কিছু জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় শহরের বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা ও কাচের তৈরি কাঠামো থেকে দূরে থাকতে এবং খোলা জায়গায় বিচরণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব নাগরিক বা প্রবাসী জরুরি প্রয়োজনে বা কাজের সূত্রে বর্তমানে ঘরের বাইরে রয়েছেন, তাঁদের দ্রুত নিকটবর্তী কোনো শক্ত ভবনে আশ্রয় নিতে অথবা সুরক্ষিত কোনো আড়ালের পেছনে অবস্থান নিতে বলা হয়েছে।

তবে ঠিক কী ধরনের সামরিক বা নিরাপত্তা হুমকি ও পরিস্থিতির প্রেক্ষাপটে এই হঠাৎ জরুরি বার্তা বা সাইরেন বাজানো হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এমন নিরাপত্তা সতর্কতার ঘটনা ঘটল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রিয়াদে বেসামরিক প্রতিরক্ষার সতর্কতামূলক জরুরি বার্তার ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ সতর্কতামূলক জরুরি বার্তা (Emergency Warning Alert) জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের তাত্ক্ষণিকভাবে বেশ কিছু জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় শহরের বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা ও কাচের তৈরি কাঠামো থেকে দূরে থাকতে এবং খোলা জায়গায় বিচরণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব নাগরিক বা প্রবাসী জরুরি প্রয়োজনে বা কাজের সূত্রে বর্তমানে ঘরের বাইরে রয়েছেন, তাঁদের দ্রুত নিকটবর্তী কোনো শক্ত ভবনে আশ্রয় নিতে অথবা সুরক্ষিত কোনো আড়ালের পেছনে অবস্থান নিতে বলা হয়েছে।

তবে ঠিক কী ধরনের সামরিক বা নিরাপত্তা হুমকি ও পরিস্থিতির প্রেক্ষাপটে এই হঠাৎ জরুরি বার্তা বা সাইরেন বাজানো হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এমন নিরাপত্তা সতর্কতার ঘটনা ঘটল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream